হাম উপসর্গে গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ শিশুর মৃত্যু হয়েছে।এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে। নতুন করে ১৩ শিশু ভর্তি এবং ১২জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে । হাসপাতালে ৮৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে আজ শনিবার বার সকাল ৯টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ১ শিশুর মৃত্যু হয়েছে বলে হাসপাতালের হাম প্রার্দুভাব ইউনিটের ফোকালপারসন ডা: গোলাম মাওলা এই তথ্য জানিয়েছেন।
হামের উপসর্গ নিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নপাড়া গ্রামের দশ মাসের শিশু মেয়ে ২৮ জুলাই দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ১লা আগষ্ট ভোর সাড় ৭টায় মারা গেছে।
ময়মনসিংহ মেডিকেলে গত ১৭ মার্চ থেকে ১লা আগষ্ট পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ৩ হাজার ১৩৬ জন শিশু ভর্তি ও ২ হাজার ৯ শত ৮২ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। মারা গেছে ৬৭ জন শিশু। বর্তমানে ৮৭ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।







