ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নষ্ট লিফটে আগুন লাগার ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। আজ বিকাল পৌণে ৬টার দিকে আগুনের সূত্রপাত বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার জানিয়েছেন। তিনি জানান, হাসপাতালের এই লিফটটি দীর্ঘদিন ধরে নষ্ট। ময়লা-আবর্জনায় ভরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদরের ৩টি ইউনিট ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটসহ ৪টি ইউনিট এক ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের আনসার ও পুলিশ সদস্যরা জানায়, সিগারেটের আগুন বা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ২য তলার নষ্ট লিফট থেকে আগুনের লেলিহান শিখা ৮ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
এদিকে আগুন লাগার খবরে ৮তলা এই নতুন ভবনে থাকা রোগি ও স্বজনরা হুড়োহুড়ি করে রাস্তায় নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। নিরাপত্তাকর্মীরা শিশু ও মহিলাদের নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতা করেন। এসময় চিকিৎসক, নার্সসহ হাসপাতালে কর্মরতরা ছুটোছুটি করে রাস্তায় নেমে আসেন। হাসপাতাল চত্ত্বরে শতশত উৎসুক জনতা ভীড় জমান।
বিস্তারিত আসছে......






