ময়মনসিংহের ত্রিশাল থেকে একদল চোর মাইক্রোবাস নিয়ে ফিল্মি কায়দায় বিদেশি গরু চুরি করে নিয়ে যাওয়ার চব্বিশ ঘণ্টার পুলিশী অভিযানে কিশোরগঞ্জ শহর থেকে চুরি যাওয়া গরুটি উদ্ধার এবং গাড়ীসহ দুই চোরকে গ্রেফতার করেছে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান, গত ১১ সেপ্টেম্বর দিন-দুপুরে উপজেলার বিরামপুর চরপাড়া শিমুলতলী এলাকা থেকে নাসির উদ্দিনের একটি বিদেশী লাল রঙের ষাড় বাছুর মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।এব্যাপারে গরুর মালিক নাছির উদ্দীন ত্রিশাল খানায় একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ গরুটি উদ্ধারে অভিযান চালায়। সিসি টিভির ফুটেজ দেখে তথ্য প্রযুক্তির সহায়তায় গাড়ীর নম্বর সনাক্ত করে। গাড়ির রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো চ-১৫-৬৩৭৫ ।
পুলিশ ঘটনার চব্বিশ ঘন্টার অভিযানে পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ শহর থেকে আজ রোববার (১৩ সেপ্টেম্বর) চুরি যাওয়া গরুটি উদ্ধার এবং চোরাই কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ হৃদয় (২৫) ও আসাদ মিয়াকে (৪০) গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বাড়ি কিশোরগঞ্জ শহরে বলে পুলিশ জানিয়েছেন। তাদের নামে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলেও জানান তিনি।



-1-400x300.jpg&w=3840&q=75)



