ময়মনসিংহের ত্রিশালে ২০২৬সালের এসএসসি, দাখিল ও (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতি সংবর্ধনা প্রদান করেছেন ।
মঙ্গলবার সকালে ময়মনসিংহ নগরের টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। ময়মনসিংহস্থ ত্রিশাল সমিতির সভাপতি অধ্যাপক ডা. মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক নাহিদ মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, ত্রিশাল সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম খোকন, সহ-সভাপতি মোখলেছুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোরশিদুল আলম মজিব, কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, এস এম আলমগীর কবির, এস এম হোসাইন শাহিদ,কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কমিটির আহ্বায়ক মো. শাহ আলম বাদশা, কৃতি শিক্ষার্থী ফারজানা মোস্তফা কলি।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান কৃতি শিক্ষার্থীদের বলেন, ভালো ফলাফল অর্জন জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই চূড়ান্ত সাফল্য নয়। ভবিষ্যৎ জীবনে আরও বড় লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম, আত্মবিশ্বাস, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ গড়ার কারিগর।
এ ছাড়াও অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, ত্রিশাল সমিতির নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহারসামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কৃতি শিক্ষার্থীরা।







