তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে বলেছেন, প্রত্যেক মহিলাকে স্বাবলম্বী করে তোলার চেষ্টার অংশ হিসেবে আমরা সেলাই মেশিন দিচ্ছি। সেলাই মেশিনটা দিয়ে আপনারা একটা উপার্জনের ব্যবস্থা করেন। সমাজে পিছিয়ে থাকা মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) নান্দাইল উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে বলেছেন, প্রত্যেক মহিলাকে স্বাবলম্বী করে তোলার চেষ্টার অংশ হিসেবে আমরা সেলাই মেশিন দিচ্ছি। সেলাই মেশিনটা দিয়ে আপনারা একটা উপার্জনের ব্যবস্থা করেন। সমাজে পিছিয়ে থাকা মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির ও সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ও উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা অর্জনে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বিতরণকৃত হুইলচেয়ার ও সেলাই মেশিন অসহায় ও দুস্থ মানুষের জীবনযাত্রায় নতুন গতি আনবে বলে আশা প্রকাশ করা হয়। পরে প্রধান অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি সুবিধাভোগীদের হাতে হুইলচেয়ার ও সেলাই মেশিন তুলে দেন।

-400x300.jpg&w=3840&q=75)