ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও শহর সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহের যৌথ আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে নির্ভুল ও সঠিক তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। তিনি তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তথ্য সংগ্রহ করার আহ্বান জানান, যাতে প্রকৃত উপকারভোগীদের সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়।
সভায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, ভান্ডার কর্মকর্তা আরিফুল ইসলামসহ কির্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




-400x300.jpg&w=3840&q=75)


