ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড়ের পালিকা মার্কেট, মেছুয়া বাজার ও দুর্গাবাড়ি রোডের সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সড়ক ও জনসাধারণের চলাচলের পথ দখল করে রাখা বিভিন্ন মালামাল ও আসবাবপত্র জব্দ করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সড়ক দখল করে ব্যবসা পরিচালনা না করার বিষয়ে সতর্ক করা হয়।
সিটি প্রশাসক বলেন, ‘সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার কারণে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় জনসাধারণের ভোগান্তি কমাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।’







