মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের খুকশিয়া উচ্চ বিদ্যালয় মাঠে নতুন ভবন স্থাপন করা করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলু।

এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও যুগোপযোগী করার গুরুত্ব তুলে ধরেন। পরে অংকুর বিদ্যানিকেতনের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করেন।
এরপর দুল্লা ইউনিয়নের বিভিন্নস্থানে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। জনগণের বিভিন্ন সমস্যার বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন।
তিনি শিক্ষার উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং সাধারণ মানুষের পাশে থেকে মুক্তাগাছার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।







