নেত্রকোনা জেলার সিংহের বাংলা কোনা পাড়া গ্রামের ১২ বছরের শিশু আইরিন জটিল শারীরিক সমস্যায় ভুগছে। এ বয়সে যে শিশুর খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর কথা কিন্তু ঘাতক ব্যাধি তাকে আটকে রেখেছে হাসপাতালের বিছানায়। শিশুটির মূত্রনালি ও পায়ুপথের জটিলতার কারণে স্বাভাবিকভাবে প্রস্রাব ও পায়খানা করতে পারছে না। মেয়েটি প্রায় ছয় মাস ধরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির চিকিৎসায় প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন। আইরিনের দরিদ্র বাবা দিনমজুর আব্দুল আলীমের পক্ষে কোন ক্রমেই এতোগুলো টাকা জোগাড় করে মেয়ের চিকিৎসা করানো সম্ভব নয়। তাই আইরিনকে বাঁচাতে সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা কামনা করেছেন শিশুটির বাবা।
আইরিনের বাবা বিলে মাছ ধরে বিক্রি করে কোনোভাবে সংসার চালানোর পাশাপাশি মেয়ের চিকিৎসার খরচ বহন করছেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলায় পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আইরিনের অপারেশনের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থের প্রয়োজন। এই পরিস্থিতিতে সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষদের কাছে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানানো হচ্ছে।
আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও আইরিনের চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারে। আসুন, আমরা সবাই মিলে শিশুটির পাশে দাঁড়াই।
সহযোগিতা পাঠানোর মাধ্যম:
আইরিনের বাবা আব্দুল আলীম
বিকাশ (পার্সোনাল) : ০১৩১৯৮১৪৬৮৬







