ময়মনসিংহের হালুয়াঘাটে একটি স্কুলের পুকুর হতে নিষিদ্ধ ১০ মণ পিরানহা জব্দ করা হয়েছে। গতকাল হালুয়াঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

অভিযানকালে হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুকুর হতে নিষিদ্ধ পিনারহা ১০ (দশ) মণ মাছ জব্দ করা হয়।
দেশীয় মৎস্যসম্পদ, জলজ জীববৈচিত্র্য ও পরিবেশের সুরক্ষার স্বার্থে নিষিদ্ধ ও ক্ষতিকর প্রজাতির মাছের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে।

একইসঙ্গে নিষিদ্ধ প্রজাতির মাছ চাষ, সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







