ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আলোচিত ছেলে কে বেঁধে মা কে (প্রবাসী স্ত্রী) সংঘবদ্ধ ধর্ষণে ঘটনায় ধর্ষক দুই সহোদয় ভাই আরিফ ও শরিফের বাড়িঘরসহ গ্রেফতারকৃত রাজিবের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে ও সন্ধ্যায় উপজেলার চরআলগী ইউনিয়নের কালিবাড়ী চর এলাকায় ধর্ষকদের বসতবাড়িতে দুইদফা এ ঘটনা ঘটে।

এর আগে বিকেলে চরআলগীতে হাজারো মানুষের বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। তাদের দাবি ধর্ষকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি।
স্থানীয়রা জানায়, সৌদি প্রবাসী স্ত্রীর ১৬ বছর বয়সী স্কুল পড়ুয়া ছেলেকে বেঁধে রেখে তার সামনে মা কে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীসহ রাজনৈতিক সংগঠনের ব্যানারে গফরগাঁও প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘটনায় সাথে জড়িত ৫ আসামি কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে থানা পুলিশ রাজিব (২৩) কে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠালেও মূল আসামিসহ চার আসামি রয়েছে ধরাছোঁয়ার বাইরে। এতে বিক্ষুব্ধ গ্রামবাসী আজ মঙ্গলবার বিকেলে চর এলাকায় মানববন্ধন কর্মসূচি দিয়ে সকালে তিন ধর্ষকের টিনের বসতবাড়ি ব্যাপকভাবে ভাংচুর চালায়। লোমহর্ষক এই ঘটনায় জড়িতদের অবশ্যই বিচার হওয়া দরকার।
আসামি পরিবারের অভিযোগ, সকালে ৩/৪ ঘণ্টা ধরে বসতবাড়ি ভাঙচুর চালানো হলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালীবাড়ি চর গ্রামে সৌদি প্রবাসীর বাড়িতে ৫ যুবক প্রবেশ করে প্রবাসীর ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে তার সামনেই মাকে (৩৮) সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। এবং ঘরে রক্ষিত নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার প্রবাসী স্ত্রী একই গ্রামের তাহের আকন্দের ছেলে শরীফ মিয়া (২৪) ও আরিফ হোসেন (২২), আঃ মোমিনের ছেলে ফাহিম (২৪) মোফাজ্জল হোসেনের ছেলে রাজিব মিয়া (২৩) এবং নূর হোসেনের ছেলে এনামুল (২২) কে আসামি করে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন।
এলাকাবাসীর জানান, এই ধরনের জঘন্য ও বর্বর অপরাধ মেনে নেওয়া যায় না। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে চাই, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
গফরগাঁও থানার ওসি মোঃ মনিরুজ্জামান সেখ জানান, আসামিদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ঘটনার সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারে জোর অভিযান চলছে।







