ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মর্যাদাপূর্ণ এবং স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচীর উদ্যোগে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে।

আজ ১০ অক্টোবর (শনিবার) রহিমগঞ্জ ইউনিয়ন পরিষদের সামনে রংধনু ও অগ্রদূত সংলাপ ফোরামের যৌথ আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংলাপ ফোরামের সভাপতি ওমি আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রহিমগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান একরাম হোসেন চৌধুরী।

স্ট্রমী ফাউন্ডেশন, বাংলাদেশের সহযোগিতায় এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি, ফুলপুরের বাস্তবায়ণে আয়োজিত এ কর্মসূচীতে স্থানীয় প্রতিনিধি, ফোরামের সদস্য ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে গ্রামীণ পর্যায়ে মানসিক স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত ইউপি সদস্য সালমা আক্তার, স্বাবলম্বী উন্নয়ন সমিতি সিডস প্রকল্পের প্রোগাম অফিসার মনিরুজ্জামান, ফুলপুর উপজেলা সিডস প্রকল্পের সমন্বয়কারী সুখরঞ্জন পাল, রহিমগঞ্জ উপস্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট সাইদুর রহমান। র্যালি ও আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



-400x300.jpg&w=3840&q=75)




