ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাজারের বিভিন্ন স্থানে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসাইন।

অভিযানে বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং বাজারের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে ব্যবসায়ী ও স্থানীয়দের সচেতন করা হয়।
এ সময় গামারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, বাজারের ব্যবসায়ী, গ্রাম পুলিশ ও স্থানীয় স্কাউট সদস্যরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

স্থানীয়রা জানান, বাজারে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকলে পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর হবে। একই সঙ্গে বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যেও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা বাড়বে।







