“শিক্ষকদের পাশে দাঁড়ানোঃ পেশা সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা সমুন্নত রাখা এবং আমাদের ভবিষ্যৎ রূপদান" এই প্রতিপাদ্যে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা ও গফরগাঁও উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস পালন করছে উপজেলা প্রশাসন।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কান্দিপাড়া বাজারে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। পরে কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল নাঈমের সভাপতিত্বে এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) নূরুল হুদা মনিব, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক, কান্দিপাড়া আলীমুন্নেছা গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. মোমতাজ উদ্দিন, আব্দুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল কাদির, শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক আশরাফুল ইসলাম, শিক্ষক হেলাল উদ্দিনসহ আরো অনেকেই প্রমূখ।
অপরদিকে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গফরগাঁও উপজেলা প্রশাসন আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। পরে মওলানা শামছুল হুদা পাঁচবাগী (রহঃ) অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে এবং তেতুঁলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) মোঃ মাহফুজুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, একাডেমি সুপারভাইজার মো: নাসির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন বাদল, গফরগাঁও মহিলা কলেজের প্রভাষক সাব্বির কামাল প্রমূখ।






-400x300.jpg&w=3840&q=75)
