কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে ময়মনসিংহের মুক্তাগাছায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার বিকালে ৫টার দিকে শহরের পুরাতন সাহেব বাজার এলাকায় ময়মনসিংহ-জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে বিক্ষোভ সমাবেশ করে মিছিল নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে শেষ করে। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে এবং নৈরাজ্য, সন্ত্রাস-সহিংসতা ও অস্থিতিশীলতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
.jpeg)
মুক্তাগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান খান রতনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ সদর উপজেলার সাংসদ আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি ও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের এমপি মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনোজ্জামান রোকন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাসান, মতিউর রহমান খোকন, বিএনপি নেতা এটিএম ইলিয়াস প্রমূখ।
এ ছাড়াও সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র শহীদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুর্শিদুজ্জামান খান সাইফুলসহ উপজেলা, পৌর বিএনপি ও ইউনিয়ন বিএনপির সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ।


-1200x675.jpg&w=3840&q=75)




